বুকের বাঁ দিকে ব্যথা সব সময় হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ নয়। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের পূর্বলক্ষণ হিসেবে শরীর নানা উপসর্গ দেখাতে পারে, যা প্রাথমিক সতর্কতার সুযোগ দেয়।
প্রধান লক্ষণগুলো হলো:
১। অস্বাভাবিক ক্লান্তি – হঠাৎ অতিরিক্ত ক্লান্তি অনুভূত হলে, বিশেষ করে দৈনন্দিন কাজ করতেও প্রচণ্ড অবসাদ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
২। দমবন্ধ ভাব বা বুকে চাপ – হাঁটা, সিঁড়ি ওঠা বা সোজা হয়ে শোয়ার সময় বুকে চাপ বা শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না।
৩। শরীরের বিভিন্ন অংশে ব্যথা – শুধু বুকে নয়, চোয়াল, বাঁ হাত, কাঁধ, গলা বা পিঠের ওপরেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় এটি গ্যাসের ব্যথা মনে হলেও হৃদযন্ত্রের সমস্যা নির্দেশ করতে পারে।
৪। হজমের সমস্যা – খাবারের পর পেটফাঁপা, অম্বল বা গ্যাসের সমস্যা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, অ্যাসিডিটি মনে হলেও এটি হৃদরোগের পূর্বলক্ষণ হতে পারে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
-
নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।
-
সব ধরনের তামাকজাত দ্রব্য পরিহার করুন।
-
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।
-
মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহজনক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।











