জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. সুধীর কুমার জানিয়েছেন, নিয়মিত ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়াম করলে মস্তিষ্ক অকাল বার্ধক্য থেকে রক্ষা পায়।
মস্তিষ্ককে তরুণ রাখে:
নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করলে মস্তিষ্কের বয়স প্রায় ২ বছর পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব। শরীরের সাথে সাথে মনও দীর্ঘকাল সতেজ থাকে।
বুদ্ধি ও মনোযোগ বাড়ায়:
ভারোত্তোলন মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ায়, জটিল সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, স্মৃতিশক্তি উন্নত হয় এবং মনোযোগের ক্ষমতা বাড়ে।
নিউরনের জন্য ‘সার’ হিসেবে কাজ করে:
ব্যায়ামের সময় শরীরে তৈরি কিছু রাসায়নিক (যেমন- বিডিএনএফ) মস্তিষ্কের কোষগুলোকে সজীব রাখে এবং নতুন কিছু শেখার ক্ষমতা বাড়ায়।
মানসিক স্বচ্ছতা ও সুরক্ষা:
নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং শরীরের প্রদাহ কমিয়ে দেয়, ‘ব্রেইন ফগ’ দূর করে এবং বার্ধক্যজনিত রোগ থেকে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে।
কিভাবে ব্যায়াম করবেন:
-
সময়: সপ্তাহে ২–৩ দিন।
-
ধরণ: স্কোয়াট বা ডেডলিফটের মতো সাধারণ কিন্তু কার্যকর ব্যায়াম।
-
নিয়ম: ব্যায়ামগুলো একটু চ্যালেঞ্জিং হওয়া উচিত, কারণ চ্যালেঞ্জ ছাড়া মস্তিষ্কের উন্নতি হয় না।











