পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই ইফতারে চিকিৎসা ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতারে স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী স্বাস্থ্যসেবায় মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু আধুনিক চিকিৎসাসেবাই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করতেও নিয়মিত উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











