Breaking News
দৈনিক জনপথ

ভাজাপোড়ায় তেল টানবে কম, মেশাতে হবে যে জিনিস

জনপথ ডেস্ক••3,985
ভাজাপোড়ায় তেল টানবে কম, মেশাতে হবে যে জিনিস
ভাজাপোড়ায় তেল টানবে কম, মেশাতে হবে যে জিনিস

হালকা শীতে সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে মুচমুচে ভাজাপোড়া থাকলে আড্ডার আনন্দ যেন আরও বেড়ে যায়। ফিশ ফ্রাই, ফিশ চপ, শিঙাড়া কিংবা ডিমের ডেভিল—এই খাবারগুলো অনেকেরই প্রিয়। তবে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকির কথা ভেবে অনেকেই তেলেভাজা খাবার এড়িয়ে চলেন।

বিশেষজ্ঞদের মতে, তেলেভাজা খাবার কখনোই পুরোপুরি স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে শরীরে বাড়তি স্নেহ পদার্থ জমে যায়। পাশাপাশি বাইরে দোকানে ব্যবহৃত তেল অনেক সময়ই স্বাস্থ্যসম্মত হয় না। তবে বাড়িতে ভাজাভুজি করলে কিছু সতর্কতা মেনে চললে তেলের ব্যবহার তুলনামূলকভাবে কমানো সম্ভব।

রান্নাবান্নায় অভিজ্ঞদের মতে, ভাজাভুজিতে তেল কম টানাতে কাজে আসতে পারে খুব সহজ একটি উপাদান—এক চিমটি লবণ। ডুবো তেলে ভাজতে হয় এমন খাবার যেমন শিঙাড়া, চপ, ফিশ ফ্রাই কিংবা লুচি ভাজার সময় তেল গরম করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়।

গরম তেলে লবণ দেওয়ার পর ভাজাভুজি করলে খাবার দ্রুত ভাজা হয় এবং বাইরের অংশ হয় বেশি মুচমুচে। একই সঙ্গে খাবারের গায়ে অতিরিক্ত তেল লেগে থাকে না। বিশেষ করে লুচি ভাজার সময় এই কৌশল ব্যবহার করলে তুলতে গিয়ে বাড়তি তেল উঠে আসার প্রবণতা কমে যায়।

সহজ এই টোটকা মেনে চললে ঘরেই তুলনামূলক কম তেলে, মুচমুচে ভাজাপোড়া উপভোগ করা সম্ভব বলে মনে করছেন রান্না বিশেষজ্ঞরা।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

7 মাস আগে→
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

7 মাস আগে→
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

7 মাস আগে→
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপ...

7 মাস আগে→
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

7 মাস আগে→
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

7 মাস আগে→
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

7 মাস আগে→
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

8 মাস আগে→
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভস...

8 মাস আগে→
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

8 মাস আগে→