Breaking News
দৈনিক জনপথ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

জনপথ ডেস্ক2,732
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ
ঝিনাইদহের জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে অসহায় মায়েদের সঙ্গে সময় কাটান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। জেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বৃদ্ধাশ্রমে বসবাসরত মায়েদের সঙ্গে সময় কাটান, তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন এবং স্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। দীর্ঘ সময় ধরে অবহেলায় থাকা এসব মায়ের সঙ্গে গল্প করা, পাশে বসে কথা বলা এবং স্নেহের পরশ দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় মায়েদের জন্য একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থাও করা হয়। খাবার পরিবেশন থেকে শুরু করে একসঙ্গে বসে খাওয়া—সবকিছুতেই ছিল আন্তরিকতা ও ভালোবাসার ছোঁয়া। অনেক মা আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের খোঁজ নিতে কেউ আসে না। শুভসংঘের সদস্যদের উপস্থিতিতে তাঁরা অনুভব করেছেন, তাঁরা একা নন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার সহসভাপতি সহকারী অধ্যাপক মো. শাহানুর আলম, সহকারী অধ্যাপক কে এম সালেহ, সরস্বতী সাহা, সাধারণ সম্পাদক কেয়া রাণী প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন সাহা সবুজ এবং কার্যকরী সদস্য অনুপম বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে কাটানো এই সময় তাঁদের নিজেদের জন্যও ছিল এক আবেগঘন অভিজ্ঞতা।

জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমত আরা বলেন, এখানে বসবাসরত সবাই কোনো না কোনোভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন। তাঁদের সবচেয়ে বড় অভাব অর্থ নয়, ভালোবাসা। শুভসংঘের সদস্যরা যে সময় ও আন্তরিকতা নিয়ে এসেছেন, সেটাই এই মায়েদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

1 মাস আগে
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

1 মাস আগে
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

1 মাস আগে
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপ...

1 মাস আগে
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

1 মাস আগে
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

1 মাস আগে
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

1 মাস আগে
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

2 মাস আগে
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

2 মাস আগে
কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে

কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে

বেশিরভাগ পরিবারেই সবার জন্য একই পদ রান্না করা হয়। ছোট শিশু থেকে বয়স্ক সবাই একই খাবার খেয়ে থাকেন। কিন...

2 মাস আগে