Breaking News
দৈনিক জনপথ

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

জনপথ ডেস্ক2,041
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার
লিভার সুস্থ রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সচেতনতা জরুরি।

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের কারণে বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা অনেক বেড়ে গেছে। শুরুর দিকে এর তেমন কোনো লক্ষণ বোঝা যায় না বলে একে অনেক সময় ‘নিঃশব্দ ঘাতক’ বলা হয়। সঠিক খাদ্যাভ্যাস লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্ল্যাক কফি
চিনি ছাড়া ব্ল্যাক কফি লিভারে চর্বি জমতে বাধা দিতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। নিয়মিত পরিমিত পরিমাণে কফি পান লিভারের বিভিন্ন জটিলতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

ব্লুবেরি
ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে।

আমলকি
প্রতিদিন অন্তত দুটি আমলকি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতে থাকা ভিটামিন-সি লিভারকে সক্রিয় রাখে এবং শরীরের ভেতরের ক্ষতিকর উপাদান দূর করতে সহায়তা করে।

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট লিভারের ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং নতুন কোষ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

হলুদ ও গোলমরিচ
হলুদের সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে খেলে তা লিভারের জন্য উপকারী হতে পারে। হলুদের কারকিউমিন উপাদান প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

সুস্থ থাকার বাড়তি টিপস:
ব্যায়াম: নিয়মিত শরীরচর্চা করতে হবে।
ঘুম: পর্যাপ্ত পরিমাণে ঘুমানো জরুরি।
চিনি বর্জন: খাবারে অতিরিক্ত চিনি কমিয়ে দিন।

তবে সমস্যা গুরুতর মনে হলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

1 মাস আগে
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

1 মাস আগে
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

1 মাস আগে
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

1 মাস আগে
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

1 মাস আগে
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

1 মাস আগে
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

2 মাস আগে
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভস...

2 মাস আগে
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

2 মাস আগে
কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে

কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে

বেশিরভাগ পরিবারেই সবার জন্য একই পদ রান্না করা হয়। ছোট শিশু থেকে বয়স্ক সবাই একই খাবার খেয়ে থাকেন। কিন...

2 মাস আগে