Breaking News
দৈনিক জনপথ

রক্তদানের ২৪ ঘণ্টার মধ্যে কী হয়, জানেন?

জনপথ ডেস্ক3,159
রক্তদানের ২৪ ঘণ্টার মধ্যে কী হয়, জানেন?
রক্তদানের সঙ্গে সঙ্গেই শরীর নিজেকে পুনর্গঠন শুরু করে, যা প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর হয়।

রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। তবে অনেকেই রক্ত দিতে দ্বিধাবোধ করেন। কেউ ভাবেন এতে শরীর দুর্বল হয়ে যাবে, কেউ আবার আশঙ্কা করেন দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের মতে, সুস্থ মানুষের শরীর রক্তদানের পর দ্রুত নিজেকে পুনর্গঠিত করতে পারে। এবং এই প্রক্রিয়া শুরু হয় প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই।

রক্তদানের সময় সাধারণত প্রায় ৪৫০-৫০০ মিলিলিটার রক্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে শরীরের তরল অংশ, অর্থাৎ প্লাজমা পুনরুদ্ধারের কাজ শুরু করে। আমেরিকান রেড ক্রস জানিয়েছে, প্লাজমা সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আগের অবস্থায় ফিরে আসে। এই সময় শরীরের টিস্যু থেকে তরল রক্তনালিতে প্রবাহিত হয় যাতে রক্তচাপ স্থিতিশীল থাকে। কিডনি শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে, তাই দাতাকে বেশি পানি পান করতে বলা হয়।

রক্তদানের পর লিভার গুরুত্বপূর্ণ প্রোটিন অ্যালবুমিন পুনর্গঠন শুরু করে, যা রক্তের তরলের ভারসাম্য বজায় রাখে। হরমোনাল সিস্টেম সক্রিয় হয়ে শরীরের বিভিন্ন অঙ্গকে সংকেত দেয়, যেন তারা একসঙ্গে কাজ করে রক্তের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারে।

রক্তের তরল অংশ দ্রুত স্বাভাবিক হলেও লোহিত রক্তকণিকা পুরোপুরি পুনর্গঠিত হতে সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। তবে অস্থিমজ্জা নতুন কণিকা তৈরির কাজ রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু করে। সাদা রক্তকণিকা ও প্লেটলেট সাধারণত কয়েক দিন থেকে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

কিছু মানুষের ক্ষেত্রে রক্ত দেওয়ার পর সাময়িক মাথা ঘোরা, হালকা দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে ভ্যাসোভেগাল রিঅ্যাকশন বলা হয়, যেখানে হৃৎস্পন্দন সাময়িকভাবে ধীর হয়ে যায় এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ কিছুটা কমে আসে। পর্যাপ্ত বিশ্রাম, পানি পান ও হালকা খাবার গ্রহণ করলে এই উপসর্গ বেশিক্ষণ থাকে না।

আমেরিকান রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সুস্থ মানুষের জন্য রক্তদান নিরাপদ এবং এটি শরীরের প্রাকৃতিক পুনর্গঠন ক্ষমতাকে সক্রিয় করে।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

4 মাস আগে
বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

4 মাস আগে
অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্...

4 মাস আগে
যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

4 মাস আগে
নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির...

5 মাস আগে
সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

5 মাস আগে
অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

5 মাস আগে
শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

5 মাস আগে
দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...

5 মাস আগে