বিশ্বের ১২০টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, দিল্লির বায়ুর মান ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’।
পাকিস্তানের লাহোর ২৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা তারও ‘খুব অস্বাস্থ্যকর’। ঢাকার স্কোর ২২৪। এছাড়া নেপালের কাঠামাণ্ডু ১৯০ স্কোরে চতুর্থ এবং মিয়ানমারের ইয়াংগুন ১৮৯ স্কোরে পঞ্চম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর:
-
০–৫০ : ভালো
-
৫১–১০০ : মাঝারি/সহনীয়
-
১০১–১৫০ : সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
-
১৫১–২০০ : অস্বাস্থ্যকর
-
২০১–৩০০ : খুব অস্বাস্থ্যকর
-
৩০১-এর বেশি : দুর্যোগপূর্ণ
ঢাকার বায়ুদূষণ বর্তমানে খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য সতর্কতা জরুরি।











