Breaking News
দৈনিক জনপথ

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

জনপথ ডেস্ক1,989
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ২৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হিসেবে চিহ্নিত হয়েছে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। আজ সকালে রাজধানীর বাতাসে এই ক্ষতিকর কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি ছিল।

আজ ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। এর পরেই রয়েছে মিরপুরের দক্ষিণ পল্লবী এলাকা। এই দুই অঞ্চলের বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ধানমণ্ডি, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা এবং গোড়ান অঞ্চলের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১–১০০ হলে সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ৩০১ ছাড়ালে সেটিকে দুর্যোগপূর্ণ ধরা হয়।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

1 মাস আগে
বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

1 মাস আগে
অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্...

1 মাস আগে
যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

1 মাস আগে
নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির...

1 মাস আগে
সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

1 মাস আগে
অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

1 মাস আগে
শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

1 মাস আগে
দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...

1 মাস আগে