Breaking News
দৈনিক জনপথ

শীতের সকালে এত ক্লান্ত লাগে কেন? পেছনে থাকতে পারে যেসব কারণ

জনপথ ডেস্ক3,479
শীতের সকালে এত ক্লান্ত লাগে কেন? পেছনে থাকতে পারে যেসব কারণ
শীতের সকালে ক্লান্তি ও অবসন্নতা অনুভব করেন অনেকেই |

শীতের সকাল মানেই ভারী চোখ, বিছানা ছাড়তে অনীহা আর সারা দিন একধরনের অবসন্নতা—এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। পর্যাপ্ত ঘুমের পরও শরীর যেন ঠিকমতো সাড়া দিতে চায় না। শীতের আবহাওয়া আমাদের শরীরের স্বাভাবিক জৈব ছন্দে প্রভাব ফেলে, যার ফলে এনার্জি কমে যাওয়া, ঝিমুনি ও মন খারাপের প্রবণতা বাড়ে।

শীতকালে সূর্যালোকের অভাব এই ক্লান্তির অন্যতম বড় কারণ। দিন ছোট হওয়ায় সূর্যের আলো কম পাওয়া যায়, ফলে শরীরে সেরোটোনিন নামের ‘ফিল-গুড’ হরমোনের উৎপাদন কমে যায়। এর প্রভাবে মন খারাপ, অলসতা ও ঘুমঘুম ভাব বাড়ে। একই সঙ্গে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে যাওয়ায় সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়।

ঠাণ্ডা আবহাওয়া শরীরের মেটাবলিজমেও প্রভাব ফেলে। শরীরের তাপমাত্রা ধরে রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় হয়, ফলে দ্রুত ক্লান্তি আসে। সকালে রক্ত সঞ্চালনের গতি কিছুটা কম থাকায় শরীর ভারী লাগে এবং কাজে মনোযোগ দিতে সময় লাগে।

শীতকালে ঘুমের রুটিন বদলে যাওয়াও একটি কারণ। রাত দীর্ঘ হওয়ায় অনেকেই অতিরিক্ত সময় ঘুমান। যদিও এতে ঘুম গভীর হয়, তবে বেশি ঘুম শরীরকে আরও অবসন্ন করে তুলতে পারে। এর ফলে সকালে মাথা ভার লাগা ও ঝিমুনি দেখা দেয়।

খাদ্যাভ্যাসের পরিবর্তনও ক্লান্তির পেছনে ভূমিকা রাখে। শীতে ভারী ও তেল-মসলাযুক্ত খাবার বেশি খাওয়া হয়, অথচ পানি ও শাক-সবজি কম খাওয়া হয়। এতে হজমের সমস্যা, গ্যাস ও শরীর ভারী লাগতে পারে। পর্যাপ্ত পানি না খেলে ডিহাইড্রেশন হয়, যা এনার্জি কমিয়ে দেয়।

ভিটামিন ডি-এর অভাবও শীতের ক্লান্তির বড় কারণ। সূর্যালোক কম পাওয়ায় শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়। এর ফলে পেশি দুর্বলতা, গা ঝিমঝিম ভাব, হাড়ে ব্যথা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে।

এ ছাড়া শীতে শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় রক্ত সঞ্চালন ধীর হয় এবং মেটাবলিজম কমে যায়। নিয়মিত ব্যায়াম না করলে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ কমে গিয়ে অলসতা ও মনোযোগের ঘাটতি বাড়ে।

সব মিলিয়ে, শীতের সকালে ক্লান্ত লাগা অস্বাভাবিক নয়। তবে নিয়মিত সূর্যের আলো গায়ে লাগানো, হালকা ব্যায়াম করা, পর্যাপ্ত পানি পান, সুষম খাবার খাওয়া এবং নির্দিষ্ট ঘুমের রুটিন বজায় রাখলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

5 মাস আগে
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

5 মাস আগে
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

5 মাস আগে
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপ...

5 মাস আগে
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

5 মাস আগে
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

5 মাস আগে
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

5 মাস আগে
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

5 মাস আগে
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভস...

5 মাস আগে
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

5 মাস আগে