Breaking News
দৈনিক জনপথ

ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

জনপথ ডেস্ক3,096
ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য
বিশেষজ্ঞরা সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়মতো স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সারের বড় অংশ প্রতিরোধযোগ্য বলে মনে করছেন।

সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সারের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব বলে অভিন্ন মত দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যতে ক্যান্সার দেশের জন্য বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতেও বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে ওয়েলবিং ফাউন্ডেশন, জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘ক্যান্সার প্রিভেনশন: লাইফ স্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ের সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার। তিনি বলেন, ক্যান্সারের একটি বড় অংশই প্রতিরোধযোগ্য। তামাক ব্যবহার বর্জন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ক্যান্সার চিকিৎসার ব্যয় অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, শুধু আলোচনা বা সচেতনতামূলক আয়োজন যথেষ্ট নয়। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী ১৫–২০ বছরের মধ্যে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়তে পারে।

ডা. আলি নাফিসা বলেন, নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং, স্ব-পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। অতিথি বক্তা আইশা সিদ্দিকা বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি রাখা এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ। তিনি বলেন, ক্যান্সার নিয়ে ভুল ধারণা, ভয় ও কুসংস্কার দূর করতে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মো. আনিসুল ইসলাম সচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্টের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য পেশাজীবী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সাধারণ অংশগ্রহণকারীরা অনলাইনে যুক্ত হন এবং ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

3 মাস আগে
বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

3 মাস আগে
অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্...

3 মাস আগে
যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

3 মাস আগে
নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির...

3 মাস আগে
সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

3 মাস আগে
অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

3 মাস আগে
শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

3 মাস আগে
দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...

3 মাস আগে