Breaking News
দৈনিক জনপথ

শীত শেষে শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে কার্যকর সমাধান হতে পারে জলপাই তেল

জনপথ ডেস্ক1,732
শীত শেষে শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে কার্যকর সমাধান হতে পারে জলপাই তেল
শীত শেষে শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে কার্যকর সমাধান হতে পারে জলপাই তেল

শীতের তীব্রতা অনেকটাই কমে এলেও ত্বকের শুষ্কতা এখনো অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠান্ডা আবহাওয়ার দীর্ঘ প্রভাবের কারণে ত্বক হয়ে পড়ে রুক্ষ, খসখসে ও প্রাণহীন। এই সময় ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেকেই ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের ওপর। সেসবের মধ্যে অন্যতম হলো অলিভ অয়েল বা জলপাই তেল।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন মিসরের রানি ক্লিওপেট্রাও সৌন্দর্যচর্চায় নিয়মিত জলপাই তেল ব্যবহার করতেন—এমন কথাও প্রচলিত রয়েছে। আধুনিক গবেষণায়ও প্রমাণ মিলেছে, জলপাই তেলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও উপকারী ফ্যাটি অ্যাসিড ত্বকের জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং শুষ্কতা দূর করতে সহায়তা করে।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে জলপাই তেলের জুড়ি নেই। এতে থাকা মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে নরম, মসৃণ ও টানটান। শুধু উজ্জ্বলতা বাড়ানো নয়, ত্বকের স্বাভাবিক ব্যারিয়ার শক্তিশালী করতেও জলপাই তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত জলপাই তেল ব্যবহারে ত্বকের নিস্তেজ ভাব কমে এবং ধীরে ধীরে প্রাকৃতিক গ্লো ফিরে আসে। পাশাপাশি ত্বকের হালকা দাগছোপ কমাতে সহায়তা করতে পারে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করতেও এর উপকারিতা রয়েছে। জলপাই তেলে থাকা ভিটামিন ই ও পলিফেনল ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করতেও সাহায্য করে।

জলপাই তেল ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। যেকোনো ফেসপ্যাকের সঙ্গে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক অনুভূত হয় আরও কোমল ও সতেজ। এছাড়া গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিলে পুরো শরীরের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে।

অনেকে আবার সিরামের মতো করে অল্প পরিমাণ জলপাই তেল হাতে নিয়ে হালকা চাপ দিয়ে মুখে ব্যবহার করেন। তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো, বিশেষ করে যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত।

সঠিক নিয়মে ও পরিমিত ব্যবহারে জলপাই তেল হতে পারে শুষ্ক ত্বকের জন্য এক নির্ভরযোগ্য প্রাকৃতিক সমাধান। নিয়মিত যত্নে ত্বক থাকবে কোমল, আর্দ্র এবং স্বাভাবিক উজ্জ্বলতায় ভরপুর।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

4 দিন আগে
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

5 দিন আগে
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

5 দিন আগে
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপ...

6 দিন আগে
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

6 দিন আগে
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

1 সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

1 সপ্তাহ আগে
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

3 সপ্তাহ আগে
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভস...

3 সপ্তাহ আগে
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

4 সপ্তাহ আগে