Breaking News
দৈনিক জনপথ

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের

জনপথ ডেস্ক2,611
গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের
নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু, আহত আরও দুজন।

নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মো. জান্টুর বাড়িতে ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গোয়াল ঘরে রাখা কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। প্রতিবেশীদের চিৎকার-চেঁচামেচিতে ক্ষতিগ্রস্তদের ঘুম ভাঙে। এ সময় জান্টুর স্ত্রী গৃহবধূ আতিয়া খাতুন (২২) দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে এলাহীকে (৯) প্রথমে টেনে বের করা সম্ভব হলেও ছোট মেয়ে রওজাকে (২) রক্ষা করতে গিয়ে খাটের নিচে আশ্রয় নেন। পরে সেখানেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।


জান্টুর মা মনেকা বেগম (৫৫) গুরুতর দগ্ধ হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গৃহকর্তা জান্টুও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের জা আল্পনা বেগম জানান, আগুনে তারসহ শ্বশুর ও দেবরের ৩টি বসতঘর, একটি গোয়াল এবং একটি রান্না ঘর পুড়ে গেছে। প্রতিবেশী মিখজার আলী প্রামানিকের মুদি দোকান ও ১টি ঘরও ভস্মীভূত হয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র, ফসল, ১২টি ছাগল ও ২টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ঢেউটিন ও আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করা হবে।


উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত সংবাদ

দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে দায়িত্ব অবহেল...

5 মাস আগে
দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হ...

5 মাস আগে
চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্ক ত...

5 মাস আগে
৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া-তেঁতুলতলা সড়কে নির্মাণাধীন সংযোগ সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি।...

5 মাস আগে
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতের এক নেতাকে আটক করেছে ...

5 মাস আগে
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। আজ বুধব...

5 মাস আগে
‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান অ...

5 মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চ...

5 মাস আগে
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

ইতিহাস ক্ষমা করেনি, করবে না

বিরাজমান ধরনের রাজনীতি দিয়ে দেশের কোনো উপকার হচ্ছে না—এই বাস্তবতার জবাব প্রশ্নের মধ্যেই নিহিত। এই রা...

5 মাস আগে
রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনা মূল্...

5 মাস আগে