Breaking News
দৈনিক জনপথ

দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

জনপথ ডেস্ক2,411
দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও এসআইকে দায়িত্ব অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেপ্তারের পর সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যে থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের হাতে চলে যায় বলে অভিযোগ ওঠে।

ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, "ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলার কারণে কোন মোটরসাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই অবহেলার কারণে আমাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।"

এসআই নাজমুল হোসেন জানান, "শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি আবু তাহেরকে নিয়ে আলামত উদ্ধার অভিযানে সারাদিন ব্যস্ত ছিলাম। রাতে আমার ডিউটি না থাকলেও সিভিল পোশাকে থানায় অবস্থান করার কারণে আমাকে ক্লোজড করা হয়েছে।"

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

সম্পর্কিত সংবাদ

দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হ...

1 মাস আগে
চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্ক ত...

2 মাস আগে
৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া-তেঁতুলতলা সড়কে নির্মাণাধীন সংযোগ সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি।...

2 মাস আগে
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতের এক নেতাকে আটক করেছে ...

2 মাস আগে
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। আজ বুধব...

2 মাস আগে
‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান অ...

2 মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চ...

2 মাস আগে
গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের

নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৯ ফ...

2 মাস আগে
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

ইতিহাস ক্ষমা করেনি, করবে না

বিরাজমান ধরনের রাজনীতি দিয়ে দেশের কোনো উপকার হচ্ছে না—এই বাস্তবতার জবাব প্রশ্নের মধ্যেই নিহিত। এই রা...

2 মাস আগে
রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনা মূল্...

2 মাস আগে