Breaking News
দৈনিক জনপথ

রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

জনপথ ডেস্ক••3,114
রূপগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ
রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে কয়েক হাজার হতদরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রাজনীতি মানেই সেবা। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। রূপগঞ্জের খালগুলো প্রভাবশালীদের দ্বারা দখল ও ভরাট হয়ে যাওয়ায় এলাকাবাসী বারবার পানিবন্দি হচ্ছে। এসব খাল দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকায় হত্যা ও গুমের ঘটনা ঘটেছে। গণতন্ত্রকে দমন করতেই শিশুদের পর্যন্ত হেলিকপ্টারে করে হত্যার মতো ঘটনা ঘটানো হয়েছে।

দিপু ভূঁইয়া আরও বলেন, রূপগঞ্জকে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে নেওয়া হবে। মানুষ তার ন্যায্য অধিকার পাবে। সুখে-দুঃখে বিএনপি পরিবার সবসময় জনগণের পাশে থাকবে।

তিনি আরও বলেন, অতীতে এ দেশে ধর্ম নিয়ে কোনো বিরোধ ছিল না। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেছে। আগামীতেও সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ রূপগঞ্জ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

সম্পর্কিত সংবাদ

দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

দায়িত্ব অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে দায়িত্ব অবহেল...

7 মাস আগে→
দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

দাউদকান্দিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হ...

7 মাস আগে→
চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্ক ত...

7 মাস আগে→
৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

৪ কোটি টাকার সেতু: এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া-তেঁতুলতলা সড়কে নির্মাণাধীন সংযোগ সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি।...

7 মাস আগে→
কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতের এক নেতাকে আটক করেছে ...

8 মাস আগে→
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। আজ বুধব...

8 মাস আগে→
‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

‘দুর্নীতির কাঠামো ভেঙে স্বচ্ছতা প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারে প্রধান অর্জন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান অ...

8 মাস আগে→
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চ...

8 মাস আগে→
গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের

নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৯ ফ...

8 মাস আগে→
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

ইতিহাস ক্ষমা করেনি, করবে না

বিরাজমান ধরনের রাজনীতি দিয়ে দেশের কোনো উপকার হচ্ছে না—এই বাস্তবতার জবাব প্রশ্নের মধ্যেই নিহিত। এই রা...

8 মাস আগে→