বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানা গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir) থেকে।
লাহোরের বায়ুদূষণের স্কোর ৩৬৪, যা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ঢাকার দূষণ ২১৯ স্কোরে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতের রাজধানী দিল্লি রয়েছে তৃতীয় অবস্থানে, স্কোর ১৯৫, যা খুবই অস্বাস্থ্যকর।
বায়ুর মানের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।











