Breaking News
দৈনিক জনপথ

কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে

জনপথ ডেস্ক1,898
কোন বয়সে কোন খাবার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর? গবেষণা যা বলছে
বয়সভিত্তিক খাবার স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ; কিছু খাবার কিছু বয়সে বিপদ ডেকে আনতে পারে।

বেশিরভাগ পরিবারেই সবার জন্য একই পদ রান্না করা হয়। ছোট শিশু থেকে বয়স্ক সবাই একই খাবার খেয়ে থাকেন। কিন্তু শরীর বয়সের সঙ্গে বদলায়। হজমক্ষমতা, হরমোন কার্যকলাপ এবং পুষ্টি শোষণের ধরনও বয়সভেদে পরিবর্তিত হয়। ফলে এক বয়সে নিরাপদ খাবার অন্য বয়সে ক্ষতিকর হতে পারে।

শিশু বয়স (০–৫ বছর)
শরীর ও মস্তিষ্কের দ্রুত বৃদ্ধির পর্যায়। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার (প্যাকেট বিস্কুট, চকলেট, কেক, মিষ্টি পানীয়) দাঁতের ক্ষয় বাড়ায় এবং ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। ইউনি-সেফের তথ্য মতে, ছোটবেলা থেকে বেশি চিনি খাওয়ার অভ্যাস ভবিষ্যতে টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

কিশোর বয়স (৬–১৮ বছর)
শারীরিক ও হরমোন পরিবর্তন দ্রুত ঘটে। ট্রান্স ফ্যাটসমৃদ্ধ ফাস্ট ফুড নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এনার্জি ড্রিঙ্কের অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, উদ্বেগ ও হৃৎস্পন্দন অস্বাভাবিকতা তৈরি করতে পারে।

তরুণ বয়স (১৯–৩৫ বছর)
অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। অতিরিক্ত অ্যালকোহল লিভারে ফ্যাটি লিভার তৈরি করে।

মধ্যবয়স (৩৬–৫৫ বছর)
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। সাদা ভাত, ময়দা ও চিনি বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

বয়স্ক (৫৫ ঊর্ধ্বে)
হজমশক্তি কমে যায়, হাড়ের ঘনত্ব কমে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার ও লাল মাংস কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। এই বয়সে নরম, সহজপাচ্য, ফাইবারসমৃদ্ধ ও কম তেল-মসলাযুক্ত খাবার সবচেয়ে উপকারী।

সবশেষে বলা যায়, সব বয়সের জন্য এক খাবার উপযুক্ত নয়। বয়স অনুযায়ী খাবারের ধরন পরিবর্তন জরুরি। সঠিক বয়সে সঠিক খাবার বেছে নেওয়া ভবিষ্যতের রোগ থেকে সুরক্ষা দেয়।

সম্পর্কিত সংবাদ

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে, রসুনের হাজার বছরের বিবর্তন

আজকের দিনের বহু মূল্যবান সুপারফুড বা রান্নার অপরিহার্য উপাদান রসুন একসময় ছিল অবহেলিত। হাজার বছরের ই...

4 দিন আগে
ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে অনেকেই দ্রুত শক্তি ও পুষ্টি পেতে ডিম বা ডিমের তৈরি বিভিন্ন প...

5 দিন আগে
সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

সারা দিন রোজা রাখার পর কেন প্রথমেই খেজুর খাবেন?

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ...

5 দিন আগে
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপ...

6 দিন আগে
ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটে তথ্যের জট, কেন সব কিছু পড়া বা জানা জরুরি নয়?

ইন্টারনেটের দুনিয়ায় তথ্যের কোনো অভাব নেই। বরং সমস্যাটা উল্টো—তথ্যের অতিরিক্ত ভিড়। এই বিপুল তথ্যসমুদ্...

6 দিন আগে
মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরি, 'সুইট নেশন' বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

1 সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসল...

1 সপ্তাহ আগে
বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বিআরটিসির ব্যবস্থাপনায় নির্মিত ২ এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাস...

3 সপ্তাহ আগে
বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে অসহায় ও অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভস...

3 সপ্তাহ আগে
ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

ব্রেকফাস্টে কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, ব্রেড অমলে...

4 সপ্তাহ আগে