বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৪৯ মিনিটে দিল্লির বায়ুর মান ২৪৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এছাড়া ২৪২ স্কোরে পাকিস্তানের লাহোর দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। ঢাকার স্কোর ২১৭, যা তালিকায় তৃতীয়। ভারতের কলকাতা শহরের স্কোর ১৯২ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৮০, যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।











