চলতি ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামী সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
বিইআরসি জানায়, এলপিজির পাশাপাশি একই দিনে অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই দিনে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়। তখন ভোক্তা পর্যায়ে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
নতুন ঘোষণার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে এলপিজি ও অটোগ্যাসের দামে কী পরিবর্তন আসে, সে দিকে এখন তাকিয়ে ভোক্তা ও সংশ্লিষ্টরা।











