বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের পর হত্যা করা হচ্ছে। দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক হলো নারীর ও শিশুরা।
বক্তারা আরও বলেন, কিছু মানুষের লালসার প্রভাবে দেশের নারী ও শিশুদের মর্যাদা লুণ্ঠিত হচ্ছে এবং এটি পুরো জাতির জন্য লজ্জার বিষয়। এই ঘটনার প্রতিবাদে সকলের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।











