Breaking News
দৈনিক জনপথ

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

জনপথ ডেস্ক2,075
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি
নিজস্ব অর্থায়নে কেনা প্রায় সাড়ে চার লাখ টাকার ঔষধ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেছেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ইতোমধ্যে তিনি প্রায় সাড়ে চার লাখ টাকার ঔষধ হাসপাতালটিতে সরবরাহ করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, নির্বাচিত হওয়ার পরপরই এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালে চিকিৎসক সংকট, পরিচ্ছন্নতাকর্মীর অভাব, সরকারি সরবরাহের ঔষধের ঘাটতি, বিভিন্ন যান্ত্রিক সমস্যা এবং দালালদের দৌরাত্ম্যসহ নানা সমস্যা তার নজরে আসে। এসব কারণে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

পরিস্থিতি বিবেচনায় তিনি এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেন। জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে হাসপাতালটিতে সাতজন নতুন চিকিৎসকের পোস্টিংয়ের ব্যবস্থা করেন। পাশাপাশি সরকারি নিয়োগ না হওয়া পর্যন্ত হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নিতে নিজস্ব অর্থায়নে চারজন পরিচ্ছন্নতাকর্মী এবং দালালদের দৌরাত্ম্য রোধে চারজন আনসার সদস্যের ব্যবস্থা করেন।

গত বুধবার (৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে প্রায় সাড়ে চার লাখ টাকার ঔষধ পৌঁছে দিয়ে তিনি তার এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেন। এমপির পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ওই ঔষধ হস্তান্তর করেন।

স্থানীয় শিক্ষাবিদ ও অ্যাপোলো ইনস্টিটিউট অ্যান্ড কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন বলেন, জনকল্যাণে এমপির এই ব্যক্তিগত উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। তবে এটি যেন কেবল সাময়িক উদ্যোগ না হয়ে দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থায় রূপ নেয় এবং সাধারণ রোগীরা যেন এর সুফল পান, সে বিষয়েও নজর রাখা প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, এমপি নিজস্ব অর্থায়নে হাসপাতালের ঔষধের ঘাটতি পূরণে সহায়তা করার আগ্রহ প্রকাশ করলে জরুরি বিভাগ, বহিঃবিভাগ ও আন্তঃবিভাগ থেকে চাহিদার তালিকা তৈরি করে তাকে জানানো হয়। এরপর তিনি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ শুরু করেছেন।

এ বিষয়ে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, চিকিৎসক সংকট ও ঔষধের অভাবে অনেক রোগী হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা সেবা পান না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ অনেক সময় টাকার অভাবে বাইরে থেকে ঔষধ কিনতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

1 মাস আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

1 মাস আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

1 মাস আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

1 মাস আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

1 মাস আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

1 মাস আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

1 মাস আগে
আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি...

1 মাস আগে