Breaking News
দৈনিক জনপথ

অটো পাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জনপথ ডেস্ক1,326
অটো পাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অটো পাস সংস্কৃতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন এবং এসএসসি পরীক্ষা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন।

সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মব সৃষ্টি করে পরীক্ষা বন্ধ করা বা অটো পাস নেওয়ার সংস্কৃতি কখনোই কাঙ্ক্ষিত ছিল না। বর্তমান সরকার এ ধরনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এসব কেন হয়েছে, সে পুরনো গল্পে আমরা যাব না। আমাদের ভিশন-মিশন ইশতেহারে ছিল, আজ প্রতিমন্ত্রী লিখিতভাবে তা আবারও তুলে ধরেছেন। সেটাকে সামনে রেখে আমরা আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করব।” তিনি জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষা নিয়ে সতর্কতা
আসন্ন এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র প্রস্তুত হয়ে গেছে। বিতরণে যেন কোনো সমস্যা না হয় এবং পরীক্ষা নিয়ে কোনো ঝামেলা না হয়—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তী সময় আরো ব্যাপক আলোচনা করা হবে।”

শিক্ষকদের আন্দোলন
অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “২০০১ সালে দায়িত্ব নেওয়ার সময় বরিশাল শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং একজন পাবলিক স্কুলের অধ্যক্ষকে প্রধান করেছিলেন। এ সিদ্ধান্তে বিসিএস শিক্ষা প্রশাসনের নেতারা আপত্তি তুলেছিলেন। বোর্ড তো প্রশাসনিক প্রতিষ্ঠান, ক্লাসরুম নয়। আমার দায়িত্ব প্রশাসন চালানো। শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করবেন—আন্দোলন করবেন না।”

দাবি-দাওয়া নিয়ে অবস্থান
শিক্ষকদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের দাবি-দাওয়া আমরা দেখব। রাজপথ দখল করে দাবি আদায়ের প্রয়োজন নেই। কোনটি দেওয়া সম্ভব, কোনটি নয়—তা আমরা বুঝি। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, আমরা তাদের পক্ষেই আছি।”

কারিকুলাম রিভিউ
বর্তমান কারিকুলাম বহাল থাকবে কি না—এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যক্রম পর্যালোচনা (রিভিউ) করা হবে। যেখানে প্রয়োজন, সেখানে পরিমার্জন আনা হবে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়নে সরকার দৃঢ় অবস্থানে থাকবে।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

2 দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

3 দিন আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

3 দিন আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

3 দিন আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

4 দিন আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

6 দিন আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

1 সপ্তাহ আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

1 সপ্তাহ আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

1 সপ্তাহ আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

1 সপ্তাহ আগে