Breaking News
দৈনিক জনপথ

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

জনপথ ডেস্ক1,837
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল
বুয়েটের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে রাজনৈতিক স্লোগানের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করেছেন। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে থেকে কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী তার নিয়মিত তারাবি ও জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসেন। মসজিদ সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে নামাজ পড়ার অধিকার সবার রয়েছে।

তবে নামাজ শেষে তার সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন, যা বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ধরে রাখার অঙ্গীকারের পরিপন্থী বলে দাবি তাদের।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেছেন, আবরার ফাহাদ এবং সাবেকুন্নাহার সনি—দুইজন মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা বুয়েটে একটি অরাজনৈতিক ক্যাম্পাস অর্জন করেছি। ছাত্ররাজনীতির ভয়াল রূপ শুধু প্রাণহানিই ঘটায়নি, বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ক্যারিয়ার ধ্বংস করেছে।

শিক্ষার্থীরা আরও বলেছেন, যেকোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। বুয়েটের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পরিচয়ই একমাত্র পরিচয় হওয়া উচিত, রাজনৈতিক পরিচয় নয়। ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়।

তারা স্পষ্টভাবে জানিয়েছেন, বুয়েটে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এবং ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

1 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

1 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

1 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

1 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

1 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

1 মাস আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

1 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

1 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

1 মাস আগে
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স...

1 মাস আগে