Breaking News
দৈনিক জনপথ

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

জনপথ ডেস্ক2,477
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা
অফিসে সময়মতো উপস্থিতি ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালার অধীন যেসব বিষয় অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত, সেগুলোর প্রতি বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে হবে। এছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজানের পর বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধান—যেমন রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি নিতে হবে। পাশাপাশি সরকারি বিধিমালা অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।

এছাড়া বোর্ডের সকল আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী যদি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, বিলম্বে অফিসে উপস্থিত হন বা অনুমতি ছাড়া অফিস ত্যাগ করেন, তাহলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

3 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

3 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

3 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

3 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

3 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

3 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

3 মাস আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

3 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

3 মাস আগে
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স...

3 মাস আগে