Breaking News
দৈনিক জনপথ

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন

জনপথ ডেস্ক2,814
উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন
উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

আগুন লাগার পরপরই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। অনেক ক্রেতা ও স্থানীয় বাসিন্দা নিরাপদ স্থানে সরে যান। বাজার এলাকায় দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটি, গ্যাসের সংযোগ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

3 মাস আগে
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

3 মাস আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

3 মাস আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

3 মাস আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

3 মাস আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

3 মাস আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

3 মাস আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

3 মাস আগে