Breaking News
দৈনিক জনপথ

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপথ ডেস্ক2,378
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উদ্ধার করার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইতির বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত। তিনি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় মায়ের সঙ্গে বসবাস করতেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে মানসিক অবসাদ বা বিষণ্নতা থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

চন্দ্রিমা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

1 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

1 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

1 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

1 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

1 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

1 মাস আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

1 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

1 মাস আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

1 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

1 মাস আগে