যেকোনো বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যেমন প্রস্তুতি প্রয়োজন, তেমনি রমজানের রোজা ও অন্যান্য ইবাদত উত্তমভাবে পালন করার জন্যও অগ্রিম প্রস্তুতি জরুরি।
রমজান মুমিন জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ পাওনা, তাই প্রথম প্রস্তুতি হচ্ছে রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য দোয়া করা।
রাসুলুল্লাহ (সা.) রজব ও শাবান মাসজুড়ে বেশি বেশি বরকত হাসিলের জন্য দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগের জন্য তিনি এই দোয়া পড়তেন। দোয়াটি হলো—
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।
অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস: ২৫৯)











