Breaking News
দৈনিক জনপথ

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

জনপথ ডেস্ক2,161
টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মিরাজ টিউশনির টাকা বাঁচিয়ে মাত্র ১০ টাকায় ইফতার প্যাকেজ বিক্রি করে প্রশংসা কুড়িয়েছেন।

রমজানের শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ছোট্ট একটি টেবিলকে ঘিরে দীর্ঘ সারি গড়ে ওঠে। স্বল্প মূল্যে অর্থাৎ মাত্র ১০ টাকায় ইফতার প্যাকেজ সংগ্রহ করা যাচ্ছে।

এই মানবিক উদ্যোগটি নিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মিরাজ। মিরাজ ও তার বন্ধুরা বাহিরের দোকান থেকে ইফতার প্যাকেট নিয়ে আসেন এবং দৈনিক ৮০-১০০ জন রোজাদার এই সুবিধা নিচ্ছেন। প্যাকেজে থাকে পেঁয়াজু, বুরিন্দা, বুট, আলুর চপ, জিলাপি, মুড়ি, কলাসহ ৮ থেকে ১০ প্রকারের খাবার। বাজারমূল্য ৫০-৬০ টাকার খাবার শিক্ষার্থীরা পাচ্ছেন মাত্র ১০ টাকায়।

মিরাজ বলেন, ‘দৈনিক ১২০-১৫০ জন মানুষ লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু আমার টাকায় যতটুকু সম্ভব, আমি দেওয়ার চেষ্টা করছি। সহায়তা পেলে হয়ত সবাইকে দেওয়া সম্ভব হবে। ক্যাম্পাস যতদিন খোলা থাকবে, ততদিন সম্ভব হলে চালিয়ে যাব।’

উদ্যোগকে প্রশংসা করে ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আদনান সাইফ বলেন, ‘বিগত দুই রমজান থেকে শুরু এই উদ্যোগ চলেছে। এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে।’

মিরাজ আশা প্রকাশ করেছেন, নিজে থাকুক বা না থাকুক, এই উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর চলুক। তিনি বলেন, ‘এতে রোজাদারের ইফতার পৌঁছালে ভালো লাগে, আল্লাহর তরফ থেকে সওয়াবও পাব।

সম্পর্কিত সংবাদ

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিতে মহানবী হযরত মুহা...

1 মাস আগে
রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন,...

1 মাস আগে
সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৭০

1 মাস আগে
রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্...

1 মাস আগে
মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

প্রশ্ন: যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করে, তাহলে কি সে নিজেও সেই সদকার সওয়াব পাবে?

1 মাস আগে
নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৫৫ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الر...

1 মাস আগে
ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শুধু নিজের...

1 মাস আগে
রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি এবং এবারও রোজা রাখছি। তবে রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকে আমার চোখে তী...

1 মাস আগে
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের...

2 মাস আগে
পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

ইসলাম মানুষের পারস্পরিক লেনদেন ও আর্থিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। কারো অধিকার...

2 মাস আগে