Breaking News
দৈনিক জনপথ

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

জনপথ ডেস্ক1,841
রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান
রোজা অবস্থায় চোখে ড্রপ বা ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙে কি না—এ বিষয়ে ইসলামী শরিয়তের ব্যাখ্যা।

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি এবং এবারও রোজা রাখছি। তবে রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকে আমার চোখে তীব্র চুলকানির সমস্যা দেখা দেয়। এ কারণে আমি চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমাকে প্রতি ৬ ঘণ্টা পরপর চোখে ব্যবহার করার জন্য একটি ড্রপ দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো—রোজা অবস্থায় আমি কি সেই চোখের ড্রপ ব্যবহার করতে পারবো?

তিথী, রংপুর চেকপোস্ট

উত্তর:
রোজা অবস্থায় চোখে ড্রপ, ওষুধ, সুরমা বা মলম ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। এমনকি এসব ব্যবহারের পর যদি এর স্বাদ গলায় অনুভূত হয়, তবুও রোজার কোনো ক্ষতি হবে না।

কারণ, চোখ শরীরের অভ্যন্তরে প্রবেশের স্বাভাবিক খাদ্যপথ নয়। ইসলামী শরিয়তের মূলনীতি এবং হাদিস ও ফিকহশাস্ত্র অনুযায়ী, চোখে প্রয়োগ করা ওষুধ রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য হয় না।

এ বিষয়ে নির্ভরযোগ্য ফিকহগ্রন্থ যেমন জাদিদ ফিকহি মাসায়িল এবং আল-ফাতাওয়া তাতারখানিয়া-তেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, চোখে ওষুধ প্রয়োগ করলে রোজা ভঙ্গ হয় না।

তাই চোখের চিকিৎসার প্রয়োজনে রোজা অবস্থায় নির্ধারিত ড্রপ বা ওষুধ ব্যবহার করা জায়েজ এবং এতে রোজার কোনো ক্ষতি হবে না।

সম্পর্কিত সংবাদ

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিতে মহানবী হযরত মুহা...

1 মাস আগে
রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন,...

1 মাস আগে
সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৭০

1 মাস আগে
রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্...

1 মাস আগে
মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

প্রশ্ন: যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করে, তাহলে কি সে নিজেও সেই সদকার সওয়াব পাবে?

1 মাস আগে
নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৫৫ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الر...

1 মাস আগে
টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

রমজানের শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা য...

1 মাস আগে
ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শুধু নিজের...

1 মাস আগে
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের...

2 মাস আগে
পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

ইসলাম মানুষের পারস্পরিক লেনদেন ও আর্থিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। কারো অধিকার...

2 মাস আগে