Breaking News
দৈনিক জনপথ

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

জনপথ ডেস্ক2,318
সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য
আল্লাহ তাআলা মানুষকে অনন্য মর্যাদা ও বুদ্ধি দান করেছেন, যা তাকে অন্যান্য সৃষ্টির তুলনায় শ্রেষ্ঠত্ব প্রদান করে।

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা: বনি ইসরাঈল
আয়াত: ৭০

عربی متن:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَ لَقَدۡ كَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَ حَمَلۡنٰهُم فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ وَ رَزَقۡنٰهُم مِّنَ الطَّیِّبٰتِ وَ فَضَّلۡنٰهُم عَلٰی كَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا ﴿۷۰﴾

সরল অনুবাদ:
(৭০) আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছি এবং যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের অনেকের উপর তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছি।

সংক্ষিপ্ত ব্যাখ্যা:
সুরা বনি ইসরাঈলের এই আয়াতটিতে বলা হচ্ছে, মহান আল্লাহ্ তাআলা আদম-সন্তানকে বিভিন্ন দিক দিয়ে এমন বৈশিষ্ট্য দান করেছেন, যা অন্যান্য সৃষ্টজীবের মধ্যে নেই। উদাহরণস্বরূপ: সুশ্রী চেহারা, সুষম দেহ, সুষম প্রকৃতি এবং অঙ্গসৌষ্ঠব। (ইবন কাসীর)

যেমন অন্য আয়াতে বলা হয়েছে:
“أَلَمْ نَخْلُقْ الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ” (সূরা আত-তীন: ৪)
অর্থাৎ, আমরা মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।

মানুষকে দু'পায়ে সোজা দাঁড়ানোর ক্ষমতা, হাতে খাওয়ার শক্তি এবং চোখ, কান ও অন্তরের মাধ্যমে বিচার-বুদ্ধি দেওয়া হয়েছে। এসবের সাহায্যে সে দ্বীনী ও দুনিয়াবী বিষয়ে ভাল-মন্দের পার্থক্য করতে পারে। (ইবন কাসীর)

বুদ্ধি ও চেতনায় মানুষকে বিশেষ স্বাতন্ত্র্য প্রদান করা হয়েছে। এর সাহায্যে সে সমগ্র উর্ধ্ব-জগত ও অধঃজগতকে কাজে লাগাতে পারে। আল্লাহ্ তাকে বিভিন্ন সৃষ্টবস্তুর সংমিশ্রণে শিল্পদ্রব্য প্রস্তুত করার শক্তি দিয়েছেন, যা তার বাসস্থান, চলাফেরা, আহার্য ও পোশাক-পরিচ্ছদে গুরুত্বপূর্ণ।

বাকশক্তি ও পারস্পরিক বোঝাপড়ার নৈপুণ্য মানুষকে অন্য প্রাণীর তুলনায় শ্রেষ্ঠ করেছে। বিবেক-বুদ্ধি ও চেতনা মানুষের প্রধান শ্রেষ্ঠত্ব। এর মাধ্যমে সে সৃষ্টিকর্তা ও প্রভুর পরিচয় জানতে পারে এবং পছন্দের পথে এগিয়ে চলে, অপছন্দ থেকে বিরত থাকে। (ফাতহুল কাদীর)

সম্পর্কিত সংবাদ

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিতে মহানবী হযরত মুহা...

3 মাস আগে
রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন,...

3 মাস আগে
রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্...

3 মাস আগে
মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

প্রশ্ন: যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করে, তাহলে কি সে নিজেও সেই সদকার সওয়াব পাবে?

3 মাস আগে
নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৫৫ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الر...

3 মাস আগে
টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

রমজানের শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা য...

3 মাস আগে
ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শুধু নিজের...

3 মাস আগে
রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি এবং এবারও রোজা রাখছি। তবে রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকে আমার চোখে তী...

3 মাস আগে
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের...

3 মাস আগে
পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

পাওনাদারের অধিকার ও ইসলামের ন্যায়নীতি

ইসলাম মানুষের পারস্পরিক লেনদেন ও আর্থিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। কারো অধিকার...

4 মাস আগে