Breaking News
দৈনিক জনপথ

সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত

জনপথ ডেস্ক2,134
সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত
সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত

সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মালামাল বিক্রির মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার সোনারগাঁ পেট্রোল পাম্প সংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন দোকানের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ১১টি দোকানে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজটের পর ভোররাতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লা আল মামুন জানান, আগুনে মার্কেটের ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

1 মাস আগে
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

1 মাস আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

1 মাস আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

1 মাস আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

1 মাস আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

1 মাস আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

1 মাস আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

1 মাস আগে