Breaking News
দৈনিক জনপথ

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

জনপথ ডেস্ক2,514
সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী
সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে দ্রব্যমূল্য, করনীতি ও মুক্তবাণিজ্য নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পণ্যের সরবরাহও ভালো আছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউস-এ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নজরদারি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির মাধ্যমে নিয়মিত মূল্য পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এসব উদ্যোগের ফলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি রেশিও তুলনামূলকভাবে কম। পার্শ্ববর্তী অনেক দেশে এই অনুপাত বেশি। কম রাজস্ব আদায়ের কারণে সরকারের ব্যয় নির্বাহের পর উন্নয়ন খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করা কঠিন হয়ে পড়ে। তাই ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানোর কথা বলা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তি খাতে কর বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকরা যেন সময়মতো তাদের পাওনা বুঝে পান এবং হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, খুচরা পর্যায়ে কিছু অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে সরকার বিষয়টি নজরদারিতে রেখেছে। রমজান মাসে বা পরবর্তী সময়ে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইউরোপের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান, ইউরোপীয়ান ইউনিয়ন-এর সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। তবে এটি তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া নয়; ধারাবাহিক আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ঘোষণা করেছে, জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধ...

1 মাস আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং বাণিজ্যচুক্তির বিষয়গ...

1 মাস আগে
পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে এক...

1 মাস আগে
আজকের বাজারে সোনার দাম

আজকের বাজারে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসি...

1 মাস আগে
বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল র...

1 মাস আগে
আজকের বাজারে সোনার দাম কমেছে

আজকের বাজারে সোনার দাম কমেছে

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম কমেছে। প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ ...

2 মাস আগে
নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগাপুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন ক...

2 মাস আগে
বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে...

2 মাস আগে
ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। এক দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন দামে ২...

2 মাস আগে