দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম কমেছে। প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ টাকা কমে নতুন দামে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দাম বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবারও একই দামে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন সোনার দাম:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৫,৫৫৮ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৩,৯৫৩ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৯,৭৭ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭১,১১১ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩,৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।











