Breaking News
দৈনিক জনপথ

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

জনপথ ডেস্ক2,116
মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ
মিডল্যান্ড ব্যাংক পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইমতিয়াজ ইউ আহমেদকে নিয়োগ করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ঘোষণা করেছে, জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি ব্যাংকের বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবেন।

জনাব ইমতিয়াজ শাখা পর্যায় থেকে কর্পোরেট ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দক্ষতার ক্ষেত্রের মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।

২৫ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং পেশায় প্রবেশের পূর্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হক-এ অডিটর হিসেবে কাজ করেছেন।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব ইমতিয়াজ দেশে ও বিদেশে অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে মিডল্যান্ড ব্যাংককে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে নেতৃত্ব দেবেন।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা দেশে দ্রব্যমূল্যের পরিস...

1 মাস আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং বাণিজ্যচুক্তির বিষয়গ...

1 মাস আগে
পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে এক...

1 মাস আগে
আজকের বাজারে সোনার দাম

আজকের বাজারে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসি...

1 মাস আগে
বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল র...

2 মাস আগে
আজকের বাজারে সোনার দাম কমেছে

আজকের বাজারে সোনার দাম কমেছে

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম কমেছে। প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ ...

2 মাস আগে
নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগাপুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন ক...

2 মাস আগে
বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে...

2 মাস আগে
ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। এক দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন দামে ২...

2 মাস আগে