বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছে।
সোনার নতুন দাম অনুযায়ী—
-
২২ ক্যারেটের প্রতি ভরি: ২,৫৫,৫৫৮ টাকা
-
২১ ক্যারেটের প্রতি ভরি: ২,৪৩,৯৫৩ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি: ২,০৯,০৭৭ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১,৭১,১১১ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদের কারণে মজুরিতে তারতম্য হতে পারে।
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—
-
২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা
-
২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা
-
১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা











