Breaking News
দৈনিক জনপথ

নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

জনপথ ডেস্ক2,491
নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান
কুমিল্লার এ এস এম নোমান সরকার নগদের ক্যাম্পেইনে জিতেছেন মেগাপুরস্কার রয়েল এনফিল্ড মোটরসাইকেল।

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগাপুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সব শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগাপুরস্কার জিতেছেন।


ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুই দিনব্যাপী নগদ কার্নিভালের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগাপুরস্কারটি তুলে দেন। এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া উপস্থিত ছিলেন।


এই ক্যাম্পেইনে স্কুটি, আইফোনসহ আরও ছোট ছোট পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহকও নগদে রিচার্জ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন এবং ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।

রয়েল এনফিল্ড বিজয়ী এ এস এম নোমান সরকার বলেন, ‘নগদের ফেসবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনের খবর জানতে পারি। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি।’


তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই আনন্দিত বোধ করছি। এখন থেকে নিয়মিত নগদে লেনদেন করব এবং বন্ধু-বান্ধবদেরও উৎসাহিত করব।’


গত ২৬ নভেম্বর থেকে চলা এই ক্যাম্পেইনে গ্রাহকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমে নগদ তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা নিয়মিতভাবে পালন করছে। সামনে আরও দারুণ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও বেশি সেতুবন্ধ তৈরি করতে কাজ করছে নগদ।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা দেশে দ্রব্যমূল্যের পরিস...

1 মাস আগে
মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ঘোষণা করেছে, জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধ...

1 মাস আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং বাণিজ্যচুক্তির বিষয়গ...

1 মাস আগে
পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে এক...

1 মাস আগে
আজকের বাজারে সোনার দাম

আজকের বাজারে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসি...

1 মাস আগে
বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল র...

1 মাস আগে
আজকের বাজারে সোনার দাম কমেছে

আজকের বাজারে সোনার দাম কমেছে

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম কমেছে। প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ ...

2 মাস আগে
বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে...

2 মাস আগে
ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। এক দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন দামে ২...

2 মাস আগে