Breaking News
দৈনিক জনপথ

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জনপথ ডেস্ক2,250
মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজি বাড়ির দরজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম সোহাগ। তিনি উপজেলার টবগী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মো. সেলিমের ছেলে এবং হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আ. রশিদ জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারের পথে দ্রুতগতির জিকসার ও আরটিআর দুটি মোটরসাইকেল রেস করছিল। একপর্যায়ে জিকসারে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানার হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক মেরামতের পর থেকে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত সোহাগের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

1 মাস আগে
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

1 মাস আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

1 মাস আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

1 মাস আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

1 মাস আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

1 মাস আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

1 মাস আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

1 মাস আগে