Breaking News
দৈনিক জনপথ

কাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৫৪ জন

জনপথ ডেস্ক2,447
কাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৫৪ জন
কাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৫৪ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি)। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই এ বছরের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের জন্য মোট তিনটি অঞ্চলে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি এলাকায় পাঁচটি কেন্দ্রে ৬ হাজার ৫২৯ জন, কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল ও কলেজে স্থাপিত ১৬টি কেন্দ্রে ২৩ হাজার ২৯২ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী বই, খাতা, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

এ ছাড়া ওএমআর শিট পূরণে ভুল করলে কিংবা রোল নম্বর ও সেট কোডে ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না এবং পরীক্ষা শেষে নির্দেশ না দেওয়া পর্যন্ত আসনে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং একই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

3 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

3 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

3 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

3 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

3 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

3 মাস আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

3 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

3 মাস আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

3 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

3 মাস আগে