Breaking News
দৈনিক জনপথ

কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া

জনপথ ডেস্ক1,772
কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে এ মহড়া শুরু হয়।


মহড়াটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিল মিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা, টিনপট্টি, বাবুবাজার ব্রিজ হয়ে পুনরায় কদমতলী অতিক্রম করে ইকুরিয়া ও হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচালিত হয়।


কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়েরের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্যাট্রল টিম এই মহড়ায় অংশ নেয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহড়ার সময় সাংবাদিকদের মেজর শোভন বলেন, ভোটারদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটের দিন ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।


তিনি আরও বলেন, ঢাকা-৩ আসনে নির্বাচনী দায়িত্বে যৌথবাহিনী নিয়োজিত রয়েছে। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মাঠে থাকা সব সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। যেসব এলাকায় যানবাহন প্রবেশে সীমাবদ্ধতা থাকবে, সেখানেও দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নির্বাচনের আগে এমন মহড়া সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

13 ঘণ্টা আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

1 দিন আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

1 দিন আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

3 দিন আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

3 দিন আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

5 দিন আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

5 দিন আগে
আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি...

5 দিন আগে
প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন...

6 দিন আগে
২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি, না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি, না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঈদের আগে ন্যায্য বেতন ও বোনাস নিশ্চিত না ...

6 দিন আগে