Breaking News
দৈনিক জনপথ

পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জনপথ ডেস্ক1,013
পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় ৬০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ সদর উপজেলায় প্রায় ৬০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে Islamic Relief Netherlands এবং Osman Consulting Limited UK। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এইড এ কর্মসূচি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসাল্টিং ইউকে’র প্রতিনিধি অ্যালিস পেটিনারোলি, ইসলামিক রিলিফ নেদারল্যান্ডসের মোহাম্মদ আশেক্কাছ ও ফয়েজ মোহাম্মদ দোয়েখি এবং সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানসহ অন্যান্য অতিথিরা।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি খেজুর এবং ৩০টি ডিম।

আয়োজকরা জানান, রমজান মাসে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্যসংকট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

14 ঘণ্টা আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

1 দিন আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

1 দিন আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

3 দিন আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

3 দিন আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

5 দিন আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

5 দিন আগে
আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

আইন-শৃঙ্খলায় ফের উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি...

5 দিন আগে
প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন...

6 দিন আগে
২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি, না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি, না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঈদের আগে ন্যায্য বেতন ও বোনাস নিশ্চিত না ...

6 দিন আগে