Breaking News
দৈনিক জনপথ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

জনপথ ডেস্ক••2,948
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা ও ভাষা সচেতনতামূলক আয়োজন করা হয়েছে।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সুবিধাবঞ্চিত পথশিশু ও কিশোরদের জন্য ব্যতিক্রমী শিক্ষা ও ভাষা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস এবং শিক্ষাবাদী সংগঠন এক টাকায় শিক্ষা যৌথ উদ্যোগে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই কর্মসূচি পরিচালনা করে।

কর্মসূচিতে শিশুদের জন্য বর্ণপরিচয় ও ভাষা সচেতনতাবিষয়ক পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।

রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য। সকালের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে এই শিশু-কিশোরদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।’

ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী নূর আনিশা বলেন, ‘আমাদের এক টাকায় শিক্ষা সংগঠনটির মাধ্যমে শিশুদের পড়াশোনা এবং নৈতিক আচরণবিধির শিক্ষা দেওয়া হয়।’

আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারে। তবে আমরা ভাবলাম, ক্যাম্পাসের আশপাশে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিছু ব্যতিক্রমী করা যায়। সেই ভাবনা থেকেই এই আয়োজন করেছি।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

7 মাস আগে→
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

7 মাস আগে→
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

7 মাস আগে→
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

7 মাস আগে→
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

7 মাস আগে→
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

7 মাস আগে→
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

7 মাস আগে→
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

7 মাস আগে→
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

7 মাস আগে→
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

7 মাস আগে→