Breaking News
দৈনিক জনপথ

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু

জনপথ ডেস্ক2,764
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু
রমজানসহ বিভিন্ন উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ দিনের দীর্ঘ ছুটি শুরু হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। পবিত্র রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, পূর্বে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সংশোধন করে নতুনভাবে ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে।

দীর্ঘ আলোচনার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় এই সংশোধন আনে। ফলে রমজানের প্রথম দিন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হয়েছে।

এদিকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট–এ একটি রিট দায়ের করা হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয় এবং হাইকোর্ট পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়।

তবে পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফারাহ মাহবুব–এর নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

3 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

3 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

3 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

3 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

3 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

3 মাস আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

3 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

3 মাস আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

3 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

3 মাস আগে