Breaking News
দৈনিক জনপথ

দুনিয়ার শ্রেষ্ঠত্ব ক্ষণস্থায়ী, আখিরাতের শ্রেষ্ঠত্বই চিরস্থায়ী—কোরআনের আলোকে ব্যাখ্যা

জনপথ ডেস্ক1,958
দুনিয়ার শ্রেষ্ঠত্ব ক্ষণস্থায়ী, আখিরাতের শ্রেষ্ঠত্বই চিরস্থায়ী—কোরআনের আলোকে ব্যাখ্যা
দুনিয়ার শ্রেষ্ঠত্ব ক্ষণস্থায়ী, আখিরাতের শ্রেষ্ঠত্বই চিরস্থায়ী—কোরআনের আলোকে ব্যাখ্যা

পবিত্র কোরআনুল কারিমে দুনিয়া ও আখিরাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সুরা বনি ইসরাঈলের ২১ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মানুষের প্রতি দুনিয়ায় প্রদত্ত ভিন্ন ভিন্ন মর্যাদা ও অবস্থানের কথা উল্লেখ করে আখিরাতের শ্রেষ্ঠত্বকে অধিকতর মহান ও স্থায়ী বলে ঘোষণা করেছেন।

আয়াতে আল্লাহ বলেন, “লক্ষ করুন, আমরা কিভাবে একদলকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর আখিরাত তো মর্যাদায় আরও মহত্তর এবং শ্রেষ্ঠত্বে আরও বড়।” এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, দুনিয়াতে মানুষকে ধনী-গরিব, শক্তিশালী-দুর্বল, সুস্থ-অসুস্থ, সুন্দর-কুৎসিত—এভাবে বিভিন্ন অবস্থায় সৃষ্টি করা হয়েছে। এসব পার্থক্য আল্লাহর ইচ্ছাতেই সংঘটিত হয় এবং এর পূর্ণ রহস্য মানুষের বোধগম্যের বাইরে।

তাফসিরে বলা হয়েছে, দুনিয়ার এই বৈষম্য ক্ষণস্থায়ী। প্রকৃত ও স্থায়ী শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে আখিরাতে। সেখানে ঈমানদারদের জন্য থাকবে জান্নাতের উচ্চ মর্যাদা ও অফুরন্ত নেয়ামত, আর অবিশ্বাসীদের জন্য থাকবে জাহান্নামের বিভিন্ন স্তরের শাস্তি। জান্নাতের স্তরসমূহের মধ্যেও মর্যাদাগত পার্থক্য থাকবে, যা আসমান ও জমিনের দূরত্বের মতো বিশাল বলে বর্ণনা করা হয়েছে।

মুফাসসির ইবন কাসীর (রহ.)-এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়, জান্নাতের উচ্চ স্তরের বাসিন্দারা ইল্লিয়্যীনবাসীদের এমনভাবে দেখবেন, যেমন মানুষ আকাশের প্রান্তে দূরের কোনো উজ্জ্বল নক্ষত্র দেখে। এভাবেই কোরআন মানুষকে দুনিয়ার সাময়িক মর্যাদায় মোহগ্রস্ত না হয়ে আখিরাতের স্থায়ী সফলতার দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানায়।

সম্পর্কিত সংবাদ

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিতে মহানবী হযরত মুহা...

1 মাস আগে
রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন,...

1 মাস আগে
সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৭০

1 মাস আগে
রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্...

1 মাস আগে
মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

প্রশ্ন: যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করে, তাহলে কি সে নিজেও সেই সদকার সওয়াব পাবে?

1 মাস আগে
নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৫৫ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الر...

1 মাস আগে
টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

রমজানের শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা য...

1 মাস আগে
ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শুধু নিজের...

1 মাস আগে
রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি এবং এবারও রোজা রাখছি। তবে রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকে আমার চোখে তী...

1 মাস আগে
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের...

2 মাস আগে