ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর সোমবার রাতে পুলিশি হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-এর নির্দেশে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবী জানান, বিশ্ববিদ্যালয় এলাকা ও বাইরের অযাচিত পুলিশিং বন্ধ করা হোক এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা হোক।
শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছেন:
-
ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা।
-
ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করা।
-
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করা।
এ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ন্যায্য নিরাপত্তা ও আইনি প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।











