Breaking News
দৈনিক জনপথ

নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনাসভা অনুষ্ঠিত

জনপথ ডেস্ক••3,231
নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনাসভা অনুষ্ঠিত
নীলফামারী প্রেস ক্লাবে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত ও সামাজিক দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত দিক, সামাজিক প্রভাব, ইসলামে নারীর মর্যাদা এবং পরিবার ও সমাজের করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম রাজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নূর আলম, সংগঠনের উপদেষ্টা আবু তাহের রাজা ও আব্দুর রশিদ শাহ্ প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ্ ও সদস্য হুমায়রা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।

আলোচকরা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান ও অধিকার নিশ্চিত করেছে এবং কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা পরিবার ও সমাজের দায়িত্ব।

সভায় অংশ নেওয়া নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সামাজিক চাপ, আর্থিক সংকট ও সচেতনতার অভাবে অনেক সময় নির্যাতনের শিকার হয়েও নীরব থাকতে হয়। তারা নিরাপদ পরিবেশ, আইনি সহায়তা এবং সামাজিক সহমর্মিতা নিশ্চিত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে আজহারুল ইসলাম রাজা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। তাই পরিবার ও সমাজের সবাইকে সচেতন হয়ে এ ধরনের ক্ষতিকর প্রথা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মানসিকতার ইতিবাচক পরিবর্তন জরুরি। ইসলামের মানবিক মূল্যবোধ ও নারীর প্রতি সম্মানবোধ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে আরও জোরদারভাবে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

6 মাস আগে→
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

6 মাস আগে→
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

7 মাস আগে→
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

7 মাস আগে→
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

7 মাস আগে→
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

7 মাস আগে→
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

7 মাস আগে→
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

7 মাস আগে→
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

7 মাস আগে→
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

7 মাস আগে→