Breaking News
দৈনিক জনপথ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু, দিতে হবে ফি

জনপথ ডেস্ক3,525
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু, দিতে হবে ফি
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু, দিতে হবে ফি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে নির্দিষ্ট ফি দিয়ে শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

একই সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে, যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৯৬২টি, ব্যবসায় শিক্ষা শাখায় ২৭৮টি এবং মানবিক শাখায় ১ হাজার ৬৯৪টি আসন রয়েছে।

শাখাভিত্তিক তিনটি পৃথক মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন। পাশাপাশি DU ALS <roll no> লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসেও ফল জানা যাবে।

ফল পুনর্নিরীক্ষণ

ফল পুনর্নিরীক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নগদ এক হাজার টাকা ফি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি এবং অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।

পুনর্নিরীক্ষণের ফল আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

4 মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

4 মাস আগে
ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

5 মাস আগে
১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

5 মাস আগে
ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

5 মাস আগে
ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

5 মাস আগে
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

5 মাস আগে
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

5 মাস আগে
গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

5 মাস আগে
পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...

5 মাস আগে