বসুন্ধরায় নতুন ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেছে আরআর কাবেল, যেখানে মিলবে আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক সমাধান।
দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক কাবেল ও তার উৎপাদনকারী প্রতিষ্ঠান আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড রাজধানীর বসুন্ধরায় তাদের নতুন ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেছে। এই সেন্টারের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য বিশ্বমানের বৈদ্যুতিক সমাধান আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব হোসেন মিরদাহ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক এ. এন. এম. মনজুর মোরশেদ, আহমেদ আশফাকুর রহমান, এ এম এহসানুল বারী, রাগিব হাসান এবং আহমেদ তাহমিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের কর্মকর্তারা। পাশাপাশি বসুন্ধরার রিয়েল এস্টেট খাতের প্রতিনিধি, স্থানীয় বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি ব্যবসায়ী, কারখানার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ইলেকট্রিশিয়ান অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যে সিইও মাহবুব হোসেন মিরদাহ তারের গুণগত মান ও নির্ভরযোগ্যতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নকল ক্যাবল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। নকল ক্যাবল বিভিন্ন দুর্ঘটনার কারণ হতে পারে, যা দেশ, জাতি এবং মূল্যবান সম্পদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ।’
তিনি আরও বলেন, ‘এই নতুন ডিসপ্লে সেন্টার থেকে আরআর ইম্পেরিয়াল-এর আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক ক্যাবল ও পণ্যের বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া হবে, যা গ্রাহক ও অংশীদারদের জন্য নিরাপদ ও উদ্ভাবনী সমাধান নিশ্চিত করবে।’
নতুন ডিসপ্লে সেন্টারে আরআর কাবেল-এর উচ্চমানের ও বিশ্বমানের সার্টিফাইড ক্যাবল প্রদর্শিত হচ্ছে, যা নিরাপদ, টেকসই ও কার্যকর বিদ্যুৎ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উদ্যোগ আরআর কাবেল-এর বাংলাদেশজুড়ে উপস্থিতি আরও বিস্তৃত করার পাশাপাশি নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।











