Breaking News
দৈনিক জনপথ

নারায়ণগঞ্জে ২২ মাদক কারবারি ও নারী ছিনতাইকারী গ্রেপ্তার

জনপথ ডেস্ক3,108
নারায়ণগঞ্জে ২২ মাদক কারবারি ও নারী ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ জন |

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৮ জন মাদক কারবারি ও সেবনকারী এবং চারজন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বিহারি ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও সেবনকারীরা হলেন— মোহাম্মদ আল আমিন (৩০), ডালিম (৩৫), নাছরিন (৩০), লুৎফর দেওয়ান (৪০), খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পলাশ (২৮), মোহাম্মদ সাঈদ (৪৮), সালমা (২৮), মুরাদ হাসান (২২), মোহাম্মদ মনির হোসেন (৫৫), মোহাম্মদ মোহর আলী (৫৬), মোহাম্মদ মিলন (৩২), মোহাম্মদ সুজন (৪৫), মোহাম্মদ রুবেল (২৬), আবদুর রাজ্জাক (৪৫), মোহাম্মদ জালাল হোসেন (৪৮), মোহাম্মদ খোকন মিয়া (৩০) ও আল আমিন (২০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

এছাড়া বার্মা স্ট্যান্ড এলাকা থেকে ‘মলম পার্টি’র চার নারী সদস্যকে আটক করা হয়। তারা হলেন— শিল্পি আক্তার (৩৭), নাসরিন আক্তার (২৮), নাসিমা বেগম (৩০) ও মোর্শেদা বেগম (২৮)। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অনেকের নামেই আগে মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। রবিবারই গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

4 মাস আগে
কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

4 মাস আগে
হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

4 মাস আগে
অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...

4 মাস আগে
কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লায় ১ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার...

4 মাস আগে
বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সো...

4 মাস আগে
বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন বকেয়া, শ্রমিক নির্যাতন এবং ছাঁটাইয়ের প...

5 মাস আগে
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ...

5 মাস আগে