Breaking News
দৈনিক জনপথ

পায়ের রগ কেটে চাচাকে হত্যা, অভিযুক্ত ভাতিজাসহ ৩ জন

জনপথ ডেস্ক2,899
পায়ের রগ কেটে চাচাকে হত্যা, অভিযুক্ত ভাতিজাসহ ৩ জন
Kasba উপজেলায় নিহত মো. রতন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার Kasbaয় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রতন মিয়া (৫০) ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

অভিযুক্তরা হলেন তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজাদের মধ্যে মামলা ও বিরোধ চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষরা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেল সাড়ে চারটার দিকে রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করার সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করার পর জমির আগাছা পরিষ্কারের কাচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় তারা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে Cumilla Medical College Hospital–এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, তবে স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

3 মাস আগে
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

3 মাস আগে
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

3 মাস আগে
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

3 মাস আগে
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

3 মাস আগে
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

3 মাস আগে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

3 মাস আগে
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...

3 মাস আগে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

3 মাস আগে
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

3 মাস আগে