Breaking News
দৈনিক জনপথ

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপথ ডেস্ক••2,907
মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা ফারজানা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য।

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন এবং সম্প্রতি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার রহস্যজনক মৃত্যু এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর রইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। ফারজানা আক্তার স্থানীয় মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন সন্তান ছিল না। সূত্রের খবর, বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী মেসবাহ উদ্দিন রানা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

ফারজানার ভাই মো. জিদান জানান, ‘আমার বোন দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। সম্প্রতি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। ইফতারের কিছুক্ষণ পর খবর আসে, আমার বোন আত্মহত্যা করেছে। তবে আমরা বিশ্বাস করি তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই সুষ্ঠ বিচার।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ মৃত গৃহবধূর স্বামীর বাড়িতে স্বামী ও শাশুড়ি কাউকে খুঁজে পায়নি।

সম্পর্কিত সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

7 মাস আগে→
ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

7 মাস আগে→
তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

7 মাস আগে→
ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

7 মাস আগে→
শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

7 মাস আগে→
সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

7 মাস আগে→
শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

7 মাস আগে→
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে ...

7 মাস আগে→
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮...

7 মাস আগে→
রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর ম...

7 মাস আগে→